রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মন্ত্রীত্বের প্রত্যাশা ভেঙে গেল রেজা কিবরিয়া নেই বিএনপির মন্ত্রিসভায় ॥ হতাশ ভোটাররা

  • আপডেট টাইম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বা পড়া হয়েছে

াফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনেই বিএনপি ভূমিধস জয় পেলেও মন্ত্রিসভায় জেলার কোনো প্রতিনিধির স্থান না পাওয়ায় নবীগঞ্জ-বাহুবলসহ পুরো জেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া মন্ত্রী হবেন এমন প্রত্যাশা নির্বাচনের আগে ও পরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। তবে ঘোষিত মন্ত্রিসভায় তার নাম না থাকায় সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে হতাশা দেখা গেছে।
বিএনপিতে যোগ দিয়েই ড. রেজা কিবরিয়া মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকায় জোরালোভাবে প্রচার হতে থাকে দল সরকার গঠন করলে ড. রেজা কিবরিয়া গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বিশেষ করে অর্থমন্ত্রী হিসেবে তার নাম বিভিন্ন মহলে আলোচনায় ছিল। জাতীয় পর্যায়ের কয়েকটি গণমাধ্যমেও সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় তার নাম উঠে আসে। এতে নবীগঞ্জ-বাহুবলে এক ধরনের প্রত্যাশার পরিবেশ তৈরি হয়।
মন্ত্রী হওয়ার আলোচনার পেছনে তার পারিবারিক ও পেশাগত পরিচয়ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার পিতা প্রয়াত শাহ এ.এম.এস কিবরিয়া ছিলেন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ও প্রথিতযশা কূটনীতিক। সেই ধারাবাহিকতায় অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষিত ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ড. রেজা কিবরিয়া অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন এমন ধারণা স্থানীয়ভাবে জোরালো হয়।
নির্বাচনী প্রচারণায় ড. রেজা কিবরিয়া, তার সহধর্মিণী সিমি কিবরিয়া এবং দলীয় নেতাকর্মীরা উন্নয়ন ও কেন্দ্রীয় পর্যায়ে কার্যকর ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। অবহেলিত নবীগঞ্জ-বাহুবলের উন্নয়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত পরিবর্তনের আশ্বাসের পাশাপাশি মন্ত্রী হওয়ার সম্ভাবনাও প্রচারণায় উঠে আসে। স্থানীয় অনেক ভোটারের মতে, সরাসরি মন্ত্রিত্ব পেলে এলাকার উন্নয়ন দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে এই বিশ্বাস থেকেই অনেকে তার পক্ষে অবস্থান নেন।
ভোটের ফলাফলেও সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়। বিপুল ব্যবধানে ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। এলাকার কয়েকজন ভোটার জানান, মন্ত্রী হওয়ার সম্ভাবনা তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল।
এদিকে হবিগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ-এর নামও মন্ত্রী হওয়ার আলোচনায় ছিল। জেলার চারটি আসনেই বিএনপির জয় হওয়ায় অন্তত একজন মন্ত্রী পাবেন এমন আশা করেছিলেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তবে চূড়ান্ত ঘোষণায় হবিগঞ্জের কেউই স্থান না পাওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, নির্বাচনের আগে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হওয়ায় এখন উন্নয়ন বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে দলীয় সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পেলেও ড. রেজা কিবরিয়া সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন।
এখন নবীগঞ্জ-বাহুবলের মানুষের দৃষ্টি নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপ পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com