বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা প্রশাসক গোল্ডকাপের আজ ১ম সেমিফাইনাল ॥ বানিয়াচঙ্গ এল আর স্কুল মাঠে মুখোমুখি হবে হবিগঞ্জ ও সিলেট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমিফাইনাল আজ বিকেলে বানিয়াচঙ্গ উপজেলার এল আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে স্বাগতিক হবিগঞ্জ জেলা বনাম সিলেট জেলা।
শিরোপার জন্য উভয় দলই শক্তিশালী দল মাঠে নামাবে। সিলেট জেলার পক্ষে অংশ গ্রহন করবে জাতীয় দলের তারকা ওয়াহিদ, মুন্নাসহ ৩জন খেলোয়াড়। স্বাগতিক হবিগঞ্জ জেলার পক্ষে অংশ নিবেন ৪ জন বিদেশী খেলোয়াড়। খেলা পরিচালনা করবেন ফিফা রেফারী আব্দুর হান্নান মিরন।
আজকের সেমিফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার।
টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল আগামীকাল শুক্রবার চুনারুঘাটের ডিসি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে কিশোরগঞ্জ ও ঢাকা জেলা। টুর্ণামেন্টের ফাইনাল খেলা জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১ নভেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com