রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

মুড়িয়াউক ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় জি কে গউছ ॥ বিএনপি ক্ষমতায় গিয়ে যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি ক্ষমতায় গিয়ে দেশের তরণ ও যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, দেশে মিল ফ্যাক্টরি হবে, ব্যবসা-বাণিজ্য হবে, যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা-বাণিজ্য বা চাকরি করতে পারবে। মানুষ অসুস্থ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক- কিন্তু অসুস্থ হলে যাতে করে তারা সময়মতো চিকিৎসা সুবিধা পায় সেই ব্যবস্থা করা হবে।
তিনি গতকাল শুক্রবার লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।
জি কে গউছ আরও বলেন- দেশের গণতন্ত্র এবং ভোটের অধিকার আদায়ের জন্য ১৯৭১ সালে মানুষ যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। যেই অধিকারের জন্য বহু মানুষ গত ১৭ বছর ধরে গুম, খুন, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে, যেই অধিকার আদায়ের জন্য গত ২০২৪ সালের জুলাইয়ে হাজারো মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারী প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ। আমরা ভোট সেন্টারে যাবো, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিব।
প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, সহ-সভাপতি তাজুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, আব্দুল আওয়াল ভুইয়া, মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম মালু, যুগ্ম আহবায়ক তাউছ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্ছু, সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, সদস্য সচিব আহমেদ আজম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com