বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১ ॥ টাকা উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৪০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটক মাদক ব্যবসায়ী হচ্ছে, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে নুরুল আমিন (৪০)।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক নুরুল আমিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গত বৃহস্পতিবার দিবগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ ক্যাম্পের একদল সেনা সদস্য নুরুল আমিনের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তার ঘর তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৯শ টাকা উদ্ধারসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও অভিযুক্ত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানার হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে। তারা নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com