বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নিজ শয়নকক্ষে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম টিটু দাস (২৬)। তিনি উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত নরেশ দাসের ছেলে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, টিটু দাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন ভোরে পরিবারের সবার অগোচরে নিজের শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com