বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের এক ব্যক্তি নিঁখোজ হওয়ার ১৪ দিন পর একটি ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শহিদ খান (৪৮)। তিনি নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আফজল খানের ছেলে।
গত বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বাড়ি থেকে ৪/৫ কিলোমিটার দূরে বোয়ালিয়া বন্দের কচুরীফেনা ভর্তি একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার মাথার পিছনে একটি আঘাতের চিহ্ন দেখা গেছে এবং হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি বিকেলে শহিদ খান নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। গত বুধবার স্থানীয়রা উল্লেখিত স্থানে লাশটি পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হলে সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম আহমেদ বলেন, ‘নিখোঁজের পর থেকেই পরিবারের পক্ষ থেকে শহিদকে খোঁজার চেষ্টা চলছিল। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আজ তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত শহিদ এর কয়েক দিন আগের মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
‘এ ঘটনায় তদন্ত চলছে ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com