বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা থেকে স্কুলছাত্রীকে অপহরণ ॥ আজমিরীগঞ্জের অপহরণকারী গ্রেফতার ॥ স্কুলছাত্রী উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে আসার সাড়ে ৭ সাত মাস পর অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত অপহরণকারী হচ্ছে-আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সিরাজ মিয়ার ছেলে জাকারিয়া (২২)। ভিকটিম ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুরগাঁও মাতৃছায়া প্রিক্যাডেট এন্ড হাইস্কুল এর ১০ম শ্রেণীর ছাত্রী।
গত বুধবার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ শহরের বাগান বাড়ি এলাকা থেকে অপহরণকারী জাকারিয়াকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে জাকারিয়া তাকে বিভিন্নভাবে বিরক্ত করতো। ভিকটিম স্কুলছাত্রী গত বছরের ১২ জুন বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়ে সামনের সড়কে আসার পর তাকে ফুসলিয়ে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের ভাই বাদী হয়ে ঢাকার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল মামলার প্রধান আসামিকে হবিগঞ্জ শহর থেকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com