বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ঐতিহ্যবাহী নবী প্রেমিক সম্মেলন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ঐতিহ্যবাহী নবীপ্রেমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ১ ফেব্রুয়ারি বিকাল ৩ টা হতে মধ্যরাত ব্যাপী চুনারুঘাট উপজেলার আমুরোড গোছাপাড়া সর্দার বাড়ী সংলগ্ন ময়দানে সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজধানীর ধানমন্ডি গ্রীণ রোডস্থ মসজিদ-এ বাইতুল আকসার খতিব ও হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির আহ্বানে সম্মেলনের আয়োজন করা হয়।
প্রবীন মুরুব্বি আব্দুল খালেক সর্দারের সভাপতিত্বে ও মাওলানা কারী আব্দুল মালেক নিজামীর তত্বাবধানে হাফেজ কারী হানিফ আহমদ সজীব, মাওলানা হাবিবুর রহমান রনি, তানভীর আহমদ রাহী, মুহিব্বুল মুত্তাকিন মাহী ও আরমান হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের সম্মানিত উপপরিচালক মাওলানা মুনিরুজ্জামান উসমানী মাসুম। প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লাইফ সায়েন্সেস এর ডীন প্রফেসর ড. মোহাম্মদ ফারুক মিয়া। উক্ত সম্মেলনে নসিহত পেশ করেন পীরে তরিকত আল্লামা শাহ জালাল আহমদ আখঞ্জী, পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী, পীরে তরিকত মাওলানা হাফেজ আব্দুল আজীম (নোমান), পীরে তরিকত মাওলানা সৈয়দ মুহাম্মদ আলী বশনী, মুহাদ্দিস আল্লামা আব্দুল আলী কাদেরী, চুনারুঘাট মডেল মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাবিবুর রহমান তালুকদার, মাওলানা হাফেজ ইমরান হোসাইন, মাওলানা সাইদুর রহমান আল কাদেরি, মাওলানা বেলায়ত উল্লাহ, মাওলানা নাজমুল হক নোমান, মাওলানা শাহ আলম জিহাদী, মাওলানা রুকন উদ্দিন আশরাফী, মাওলানা নুরুল ইসলাম নাহিদ, মাওলানা আব্দুল কাদির ফারুকী, মাওলানা মাহবুবুর রহমান আবিদ, মাওলানা হাফেজ রোমান আহমদ চৌধুরী, মাওলানা শাহিদ উদ্দিন আখঞ্জী, মাওলানা জুনায়েদ আহমদ আল-কাদেরী প্রমুখ। সম্মেলনে বক্তাগণ বলেন, পরিবার থেকে রাষ্ট্র, সেখান থেকে বিশ্ব জুড়ে প্রত্যেকটি স্তরে শান্তি ও সমৃদ্ধির জন্য প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ভালোবাসা ও তাঁর অনুসরণ একান্ত জরুরী। আর সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে বুযুর্গানে দ্বীন বা আউলিয়ায়ে কেরামের অনুসরণ, তাঁদের সোহবত ও তাসাওউফ চর্চার বিকল্প নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com