বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-৩ আসনের এনসিপির নতুন অ্যাম্বাসেডর শাহজাহান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের গণভোটের প্রার্থী-অ্যাম্বাসেডর পরিবর্তন করেছে। নতুন অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন মোঃ শাহজাহান মিয়া।
পূর্বে কয়েকদিনের জন্য অন্য এক ব্যক্তির নাম অ্যাম্বাসেডর হিসেবে আলোচনায় আসলেও কার্যক্রম শুরুর আগেই এটি বাতিল করে মোঃ শাহজাহান মিয়াকে মনোনীত করা হয়েছে। এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে প্রকাশ করা হয়েছে।
এর আগে মোঃ শাহজাহান মিয়া হবিগঞ্জ-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, মোঃ শাহজাহান মিয়ার মনোনয়নের মাধ্যমে হবিগঞ্জ-৩ আসনে গণভোট প্রক্রিয়াকে আরও শক্তিশালী এবং সক্রিয় করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com