বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

তাহেরিকে সতর্ক করলো ইসি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। নির্বাচনি আচরণ বিধিমালা পরিপন্থি কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে তাকে সতর্ক করা হয়। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মো. গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করে নির্বাচন কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মো. গিয়াস উদ্দিন গত ১৫ জানুয়ারি ফেসবুকে (দ্যা স্পিচ) নামক পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৮ এর লঙ্ঘন। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে। এ অবস্থায় নির্বাচন পূর্ব সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।
নোটিশে আরও বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আপনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার কোনো বিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com