বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেটে স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতি ॥ নবীগঞ্জের মিছবাহকে জড়িত সন্দেহে আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট নগরীতে স্বর্ণের দোকানে ডাকাতি ও প্রহরীকে হত্যার সাথে জড়িত সন্দেহে নবীগঞ্জের হাফিজ আল মিছবাহ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে দেবপাড়া গ্রামের হাজী মজতুরা আলীর পুত্র। গত ১৫ অক্টোবর সিলেটের বন্দর বাজার এলাকা থেকে সিলেট কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে তাকে গ্রেফতারের পর এলাকায় নানা আলোচনা চলছে। এলাকার অনেকেই তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। এদিকে মিছবাহকে বাঁচাতে একটি মহল জোর তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর নেহার মার্কেটে একদল অস্ত্রধারী ডাকাত দল স্বর্ণের দোকানে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রায় ৪২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ওই সময় মার্কেটের পাহারাদার বাদশা মিয়া বাধা দিলে ডাকাতরা তাকে গুলি করে হত্যা করে। এছাড়াও দোকানের ম্যানেজার ও অন্যান্য কর্মচারীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com