শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন-দীর্ঘ দিন ধরে মাাধবপুর-চুনারুঘাটের মানুষ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমাকে যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে নিবার্চিত করেন তাহলে সম ভাবে উন্নয়ন করা হবে। আমি কাজের মানুষ, কাজ করতে জানি। সরকারি কোন দ্বায়িত না থেকেও দু’উপজেলায় শত শত কোটি টাকার উন্নয়ন করিয়েছি। এ দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করার সাংবিধানিক অধিকার রাখে। কোনো গোষ্ঠী যদি দুর্বল মানুষের ওপর জুলুম-নির্যাতন চালায়, তবে তা কঠোর হাতে দমন করা হবে। বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা হবে। পাশাপাশি কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের সার ও বীজ সরবরাহ এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
এদিকে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপি নেতা ও সায়হাম নীট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ মাাধবপুর বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন-আমার বাবা সৈয়দ ফয়সল সাহেব বিগত দিনে আপনাদের সঙ্গে ছিলেন। কোন দিন আপনাদের ছেড়ে যায়নি। সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সমান আচরন করেছেন। তাই তিনি যদি আপনাদের মূল্য্বান ভোটে নিবার্চিত হতে পারেন তাহলে মাধবপুর-চুনারুঘাটে কোন বৈষম্য থাকবে না। সকল ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবে।
এ ছাড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
অন্যদিকে সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক আহমেদ চৌমুহনী মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমার বাবা সৈয়দ মোঃ ফয়সল সাহেব ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com