রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমি রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির জন্য, মানুষের খেদমত করার জন্য। হবিগঞ্জ পৌরসভায় ৩ বার মেয়র হয়েছি মানুষের জন্য কাজ করেছি। প্রায় ২শ কোটি টাকার উন্নয়ন করেছি, একটি টাকা চুরি করি নাই। দুর্ণীতির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, দুর্ণীতি আমাকে স্পর্শ করতে পারে নাই। ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য কাজ করব। এখন আমার পড়ন্ত বেলা, কবরের দিকে এগুচ্ছি, কোনো অন্যায় কাজের সাথে আমাকে সম্পৃক্ত করা যাবে না। তিনি গতকাল শনিবার সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।
জি কে গউছ আরও বলেন, ১২ ফেব্রুয়ারী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ভোট, দেশের মর্যাদা রক্ষার ভোট। এই ভোটে ভুল করলে দীর্ঘ সময়ের জন্য দেশ ক্ষতিগ্রস্ত হবে। দেশকে বাচাঁতে হলে বিএনপিকে বাচাঁতে হবে, ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। যারা জান্নাতের টিকেট বিক্রি করছে, ভোটের জন্য মানুষের ঈমান নষ্ট করছে, তারাতো ৫০ বছর পূর্বেই দেশের বিরুদ্ধে ছিল, দেশের মানুষের বিরুদ্ধে ছিল, পাকহানাদার বাহিনীর পক্ষে ছিল। তাদের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। আমরা দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি। বিএনপি শুধু স্বাধীনতার পরে শক্তি নয়, স্বাধীনতা অর্জন করেছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গণে বীরত্বের কারণে বীরোত্তম কেতাবপ্রাপ্ত হয়েছেন, সেই মুক্তিযোদ্ধার দল বিএনপি।
প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হাফেজ শামসুল হক সাদি, হবিগঞ্জ জেলা জমিয়তে সভাপতি হাফেজ মাওলানা মাসরুরুল হক, কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহিমুল হক, এড. মতিউর রহমান সানু, রাজিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ উসমান গনি, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন, সহ-সভাপতি হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক এম ডি দুলাল, সহ সাধারণ সম্পাদক সাহবুদ্দিন, খেলু মিয়া, কাজল মিয়া, শাহ নেওয়াজ, আক্কাস মিয়া, সুজন মিয়া, ভেনু মিয়া, আবদুস সাত্তার, আলাউদ্দিন, রুবেল, সৈয়দ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com