সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জ থেকে ৩টি এয়ারগান ও ৯২টি পিলেট উদ্ধার করেছে র‌্যাব

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে ৩টি এয়ারগান ও ৯২টি পিলেট উদ্ধার করেছে র‌্যাব-৯। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর এলাকায় বাঁশ বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল ওই স্থানে অভিযান চালায়। সেখানে খুঁজাখোজি করে পাটের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি এয়ারগান এবং প্লাস্টিকের কৌটার ভেতর থেকে ৯২টি সীসার পিলেট উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত এয়ারগান ও সীসার পিলেটগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত এয়ারগান ও সিসার পিলেটগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে র‌্যাব।
উদ্ধার করা মালামাল শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com