বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজন আটক ॥ ট্রাক্টর জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে গত মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়েছে চুনারুঘাট উপজেলা প্রশাসন, চুনারুঘাট থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিস। অভিযানকালে উবাহাটা ইউনিয়নের উলুকান্দি এলাকায় কৃষি জমির উপরিভাগ থেকে অবৈধভাবে মাটি কাটার সময় উলুকান্দি গ্রামের মৃত রহমত আলীর পুত্র সোহেল মিয়া (৩৫) এবং একই গ্রামের হাজী আছাব আলীর পুত্র সুমন মিয়া (৩২) কে আটক করে চুনারুঘাট থানার একদল পুলিশ। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(গ) ধারা লংঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযানকালে অবৈধভাবে বালু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com