স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বড়বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ধানের শীষের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। গতকাল শনিবার ২৪ জানুয়ারি এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ডা. জীবন বাজারের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। গণসংযোগকালে ডা. জীবনের সাথে উপস্থিত ছিলেন- বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন। এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. লুৎফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, ফরহাদ হোসেন বকুল এবং জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি আব্দুল জলিল ইউসুফী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসাইন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মহিবুর রহমান বাবলু এবং সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া। উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন,গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা তৌহিদ হাসান। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন সাধারণ মানুষের ব্যক্তিগত ও পারিবারিক খোঁজখবর নেন। তিনি বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ে সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে এবং ধানের শীষ কে জয়যুক্ত করতে হবে। বানিয়াচংয়ের প্রধান দুই বাজারে তাঁর এই উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।