বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গোপায়া ইউনিয়নে দিনভর প্রচারণায় জি কে গউছ ॥ শেখ হাসিনার শিখিয়ে দেয়া গণতন্ত্র আর বাংলাদেশে ফেরত আসবে না

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, পথসভায় বক্তব্য ও গণসংযোগ করেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল শুক্রবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় ভোটারদের বিভিন্ন সমস্যার কথা শুনেন, সমাধানের আশ্বাসও দেন।
জি কে গউছ বলেন- ভোটের ফলাফল যাই হয় আমরা মেনে নিব, কিন্তু ফ্যাসিষ্ট শেখ হাসিনার শিখিয়ে দেয়া গণতন্ত্র আর বাংলাদেশে ফেরত আসবে না। দুই হাজারের উপরে মানুষ ৩৬ দিনে শহীদ হয়েছে কোনো দলকে মতায় বসানোর জন্য না। ভোটে যারা নির্বাচিত হবে তারাই জনগণের খেদমত করবে। প্রচারণায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, গোপায়া ইউপি চেয়ারম্যান এম এ মান্নান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, নিয়াজ উদ্দিন হারুন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com