সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জের চার আসনে ২৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আনুষ্ঠানিকভাবে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৪ জন প্রার্থীর হাতে তাঁদের নির্বাচনী প্রতীক তুলে দেন। এ সময় প্রার্থী, তাঁদের সমর্থক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ-১ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া (ঘোড়া), ১০ দলীয় জোটের সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী কাজী তোফালে আহমেদ (মোটরগাড়ি-কার) এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার)।
হবিগঞ্জ-২ আসনে প্রতীকপ্রাপ্ত পাঁচ প্রার্থী হলেন-বিএনপি মনোনীত প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান (ধানের শীষ), ১০ দলীয় জোটের সমর্থিত ও খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় আমীর আব্দুল বাছিত আজাদ (দেয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদ (ফুটবল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী লুকমান আহমদ তালুকদার (মই) এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মুক্তাদির চৌধুরী (লাঙ্গল)।
হবিগঞ্জ-৩ আসনে প্রতীকপ্রাপ্ত ছয় প্রার্থী হলেন-বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. জি কে গউছ (ধানের শীষ), ১০ দলীয় জোটের সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমদ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মহিব উদ্দিন আহমদ সোহেল (হাতপাখা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী এস.এম. সরওয়ার (মোমবাতি) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থী মো. শাহিনুর রহমান (ছড়ি)।
হবিগঞ্জ-৪ আসনে সর্বাধিক আটজন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল (ধানের শীষ), ১০ দলীয় জোটের সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আহমেদ আব্দুল কাদের (দেয়াল ঘড়ি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া), বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী শাহ মো. আল আমিন (হারিকেন), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান (মই), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. রেজাউল মোস্তফা (আপেল)।
প্রার্থীরা তাঁদের পছন্দের প্রতীক পেয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে তাঁরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com