বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে চাইনিজ কুড়ালসহ সন্দেহভাজন যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়ালসহ প্রীতম দাশ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্রসহ প্রীতম দাশকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আটক প্রীতম দাশ বানিয়াচং উপজেলার গুণই গ্রামের পরিমল দাশের ছেলে। পুলিশ জানায়, শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়াল হাতে নিয়ে ঘোরাফেরা করছিল প্রীতম দাশ। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে অস্ত্রসহ আটক করে জেলা বিএনপির কার্যালয়ে রাখে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com