বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৪৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই মো: শাহনূর ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া সড়ক (বুড্ডা) এলাকায় অভিযান চালায়।
এ সময় ৪৬ কেজি গাঁজাসহ মুক্তার হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেন পুলিশ। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহাবুব মোর্শেদ খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com