শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

উমেদনগর থেকে ৩ দিন ধরে যুবক নিখোঁজ ॥ থানায় জিডি

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ইমাদ আহমেদ অন্তর (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। সে শহরের উমেদনগর গ্রামের আবুল কালাম রউফের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) তার পিতা আব্দুল কালাম রউফ হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নম্বর ১১২৪)। নিখোঁজ অন্তরের পরিবার জানায়, অন্তর কোনো ধরনের ঝামেলা বা পারিবারিক বিরোধ ছাড়াই স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়েছিল। এরপর তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। যদি কেউ নিখোঁজ যুবকের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com