শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

নবীগঞ্জে কাজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বা পড়া হয়েছে

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গৃহ পরিচারিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বপ্না বেগম (৩৩) গত ১৬ নভেম্বর হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ একটি পিটিশন মামলা দায়ের করেন (মামলা নং-১৫৯/২০২৫)। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামালা বিররণ থেকে জানা যায়, স্বপ্না বেগম নবীগঞ্জ উপজেলার কামারগাঁও (আশার বন) গ্রামের সামছুদ্দিন মিয়ার কন্যা। পরিবারে অভাব অনটনের জন্য তিনি দীর্ঘ দিন ধরে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কাজের সুবাদে তিনি একই গ্রামের প্রভাবশালী মুর্শেদ আহমেদ চৌধুরী মুর্শিদের বাড়িতে গৃহ-পরিচারিকার কাজে নিয়োজিত ছিলেন। অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১২ অক্টোবর থেকে বিভিন্ন সময় স্বপ্না বেগমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন মুর্শেদ আহমেদ চৌধুরী মুর্শিদ। ঘটনার প্রতিবাদ করলে তাকে হত্যা করার হুমকিও দেওয়া হয়। এক পর্যায়ে এসব নির্যাতনের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। গত ১৬ নভেম্বর ২০২৩ তারিখে দীঘলবাক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্যারা মেডিকেল অফিসার রুমা বেগমের তত্ত্বাবধানে স্বপ্না বেগম একটি কন্যা সন্তানের জন্ম দেন। হাসপাতালের রেজিস্ট্রারে নব জাতকের পিতা হিসেবে অভিযুক্ত মুর্শেদ আহমেদ চৌধুরী মুর্শিদের নাম লিপিবদ্ধ রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সন্তান জন্মের পর স্ত্রী ও সন্তানের স্বীকৃতি দাবিতে স্বপ্না বেগম সমাজপতিদের দারস্থ হয়ে কোন সমধান না পেয়ে কোর্টে একটি মামলা দায়ের করেন। স্বপ্না বেগম নিজের ও কন্যা সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে ও তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com