বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিনের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন গতকাল শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে গত ৮ জানুয়ারী দৈনিক হবিগঞ্জ সময়, হবিগঞ্জ সমাচার, দৈনিক হবিগঞ্জের আয়না, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রকাশিত সংবাদগুলো সম্পুর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। প্রবাসীর জায়গা দখল বা তাদের স্বামী-স্ত্রীর ঘটনার সাথে তার কোন যোগাযোগ বা সম্পৃক্ততা নেই। ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না। ওই দিন তিনি দলীয় প্রার্থী ড. রেজা কিবরিয়া কর্তৃক নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে শোকজ নোটিশের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যােগে সংবাদ সম্মেলনের কাজে তিনি ব্যস্ত সময় পার করছিলেন। যা উপস্থিত সকল সাংবাদিকসহ এলাকার লোকজন ও দলীয় নেতাকর্মীরা অবগত আছেন। যার ভিডিও ছবিসহ সকল প্রমানাদি তার কাছে রয়েছে। তিনি তার লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়, পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া,পৌর বিএনপি নেতা আব্দুল হক,হুসাইন আহমদ, অলিউর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com