বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে বিয়ের ৬ দিন পূর্বে তরুণীর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে স্ট্রোকে আক্রান্ত হয়ে সাবিনা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। নিহত সাবিনা আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের বাসিন্দা জাহেদ মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের নিকটাত্মীয় আমিজ আলীর স্ত্রী বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। ওই মৃত্যু সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে মরদেহ দেখতে যান সাবিনা আক্তার। মৃত ব্যক্তির বাড়ির নিকট পৌঁছানোর আগ মুহূর্তে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাবিনা। তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি আনছব আলীর ছেলে বরকত আলীর সঙ্গে সাবিনা আক্তারের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। বিয়ের মাত্র ৬ দিন আগে এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com