বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-৩ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস.এম. সরওয়ারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। আগামী ১২ জানুয়ারির মধ্যে এর লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিলেট সিভিল জজ আদালতের বিচারক মো. জামাল উদ্দিন এ নোটিশ দিয়েছেন।
এতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই এবং শায়েস্তাগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত এস.এম. সরওয়ার বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। উক্ত প্রচারণার একটি ভিডিও গত ৬ জানুয়ারি হবিগঞ্জ টোয়েন্টিফোর নামক ফেসবুক পেইজে প্রকাশিত হওয়ায় এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এ ভিডিও হবিগঞ্জ-৩ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। যা প্রাথমিকভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হবে না এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বসহকারে যাচাই-বাছাই করা হচ্ছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত এস.এম. সরওয়ার বলেন, নোটিশ পেয়েছি। আইনজীবির মাধ্যমে এর জবাব দেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com