বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৈয়দ মোঃ ফয়সলের শোক

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও দেশবরেণ্য রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। এক শোক বার্তায় সৈয়দ মোঃ ফয়সল বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহীয়সী, সাহসী ও আপসহীন নারী নেত্রীকে হারাল। তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রাম এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়াকে নানা প্রতিকূলতা, রাজনৈতিক নিপীড়ন ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু তিনি কখনো নীতিগত প্রশ্নে আপস করেননি। জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন অবিচল ও দৃঢ়। এই আপসহীন নেতৃত্বই তাকে দেশের কোটি মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে দিয়েছে।” সৈয়দ মোঃ ফয়সল জানান, তার ব্যবস্থাপনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাযায় অংশগ্রহণের জন্য তার নির্বাচনী এলাকা হবিগঞ্জ-৪ এর মাধবপুর ও চুনারুঘাট উপজেলা থেকে দেড় সহস্রাধিক নেতাকর্মী ঢাকায় যাবেন। তিনি বলেন, “আমাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জানাযায় অংশ নেবেন। এটি শুধু শোক নয়, তার আদর্শের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও অঙ্গীকার।” শোক বার্তার শেষাংশে সৈয়দ মোঃ ফয়সল মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও সমগ্র দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com