সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরের যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধভাবে রাখা যানবাহন উচ্ছেদের লক্ষ্যে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দিনভর নবীগঞ্জ বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী ও নবীগঞ্জ থানা পুলিশের দুটি টিম। অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি শহর উন্নয়ন কমিটির সম্মানিত সদস্যবৃন্দও অভিযানে অংশ নেন। অভিযানকালে নবীগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে বাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “নবীগঞ্জকে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। ফুটপাত দখলমুক্ত রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়—এটি সকলের সম্মিলিত দায়িত্ব। আইন মেনে চললে শহর সুন্দর থাকবে, জনদুর্ভোগও কমবে।” তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল বা অবৈধভাবে যানবাহন রাখলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। তারা নবীগঞ্জ শহরকে শৃঙ্খলাবদ্ধ রাখতে নিয়মিত এমন অভিযান পরিচালনার দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com