বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কার্ডিফ কমিউনিটি লিডার আব্দুল মজিদকে এফওবিসি এওয়ার্ডস প্রদান করায় কমিউনিটির অভিনন্দন

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪
  • ৬০২ বা পড়া হয়েছে

কার্ডিফ থেকে রকিব মনসুর ॥ বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের অভিজাত হোটেলে অতি সম্প্রতি ৪শতাধিক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ১৩টি বিভাগে মোট ১৮টি এওয়ার্ডস প্রদান করেছে ফেডারেশন অফ বাংলাদেশী ক্যাটারার্স ইন ইউকে বা এফওবিসি। কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান জালালিয়া মসজিদের সাবেক চেয়ারম্যান ও জিআরসি বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার আলহাজ্ব আব্দুল মজিদকে এফওবিসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ক্যাটারার্স ইয়াওর খান সংগঠনের পক্ষ থেকে লাইফটাইম এচিভম্যান্ট এওয়ার্ডস প্রদান করায় কার্ডিফ থেকে কার্ডিফ কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র আলহাজ্ব আলী আহমদ, ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দিলাবর এ হোসাইন ও সেক্রেটারী জেনারেল মাহবুবস নূর, কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর, সেক্রেটারী মকিস মনসুর আহমদ, বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারী মো: হারুন তালুকদার, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন মো: লিয়াকত আলী ও সেক্রেটারী মো: আসকর আলীসহ বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে অন্যান্য নেতৃবৃন্দ এফওবিসি’র চেয়ারম্যান ইয়াওর খান ও এওয়ার্ডস প্রাপ্ত কমিউনিটি লিডার আলহাজ্ব আব্দুল মজিদকে আন্তরিক অভিন্দন জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com