বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে রাসেল হত্যা মামলার আসামি কুহিন কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর রাসেল আহমেদ হত্যা মামলার পলাতক আসামি কুহিনুর সওদাগর ওরফে কুহিন (৩৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি আজমিরীগঞ্জ থানার কুমেদপুর গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর সকালে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনার জেরে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাসেল আহমেদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com