রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

তারেক রহমানের আগমন উপলক্ষে নবীগঞ্জে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল কৃষকদল-শ্রমিক দলের স্বাগত মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে নবীগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও কৃষকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টায় নবীগঞ্জ শহরের শেরপুর রোড মালিক টাওয়ারের সামন থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড় মিম্বার টাওয়ারের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।
সভায় নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাকির চৌধুরী সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহনুর হোসেন চৌধুরী সোহান। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য ইছমত মেম্বার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি পদপ্রার্থী ওয়ারিসুল আম্বিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রিপন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওয়াজেদ আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা যুবদল নেতা সেজু আহমেদ, খোকন আহমেদ, জয়নাল মেম্বার, রুহেল মিয়া, আউয়াল মিয়া, মিন্নত মিয়া, শিপু মিয়া, মজু আহমেদ, জাবেদ মিয়া, সুন্দর আলী, রিংকু, মন্নান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল তালুকদার, লিমন আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাব্বি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, আজিজুল ইসলাম তামিম, সহ সাধারণ সম্পাদক মনসুর চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক দিপু আহমেদ, আউশকান্দি কলেজ ছাত্রদলের সভাপতি হোসাইন আহমেদ, দিনারপুর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহিন আহমেদ, উপজেলা যুবদল নেতা মুস্তফা মিয়া, সুহেল মিয়া, আবুল হোসেন, লিপটন, হাসান, জান্নাত, মিন্টু, মিফতা চৌধুরী, জাকারিয়া, উপজেলা ছাত্রদল নেতা, তাহির মিয়া, স্বপন মিয়া, জহিন উদ্দিন, রাসেদ আহমেদ, গিয়াস উদ্দিন, সাগর আহমেদ, আবির মাহমুদ ওজুদ, হাসনাত, জাহাঙ্গীর, মাছুম, জিহাদ, সানি, নুরুল হক, সোহান, তাজু, রাহুল তালুকদার, মাহফুল, রমজান, স্বেচ্ছাসেবক দল নেতা, ফারছু মিয়া, সবুজ মিয়া, নাঈম, লাদেন, রুপুল মিয়া, শাহনুর, হোসাইন, রুবেল, সুলতান কৃষক দল নেতা, জিলু মিয়া, আবুল হোসেন, সাইফুল মিয়া, মাছুম মিয়া, প্রাইম মিয়া, সুবিন, জুবায়ের, সাজু মিয়া, শ্রমিক দল নেতা, সুলতান আহমদ রাতুল, আব্দুর রহমান, রাজিব তালুকদার, রুবেল চৌধুরী, আওলাদ, জুবায়েল, জাকির, সিবাজ প্রমুখ। উক্ত মিছিলে নেতা-কর্মীদেরকে ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে; ২৫ তারিখ সারাদিন, ছাত্রদলের খুশির দিন’; ‘২৫ তারিখ সারাদিন, বাংলাদেশের খুশির দিন’; ‘জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’; ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে‘; ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতমসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। প্রধান অতিথির বক্তব্যে শাহনুর হোসেন চৌধুরী সোহান বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ইনশা আল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারিতেই হবে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন নস্যাৎ করতে পারবে না। দিল্লি বসে বা পিণ্ডি বসে কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে সফল হবে না। নির্বাচনের তফশিল ঘোষণার পর কিছু মানুষের মুখ কালো হয়ে গেছে। যারা এসব ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। মুখ কালো করে তালবাহানা করে কোনো লাভ হবে না।’ তিনি আরও বলেন, ‘আগামীকাল ২৫ ডিসেম্বর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় সমবেত হবে। আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন ইনশা আল্লাহ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com