মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নুর হোসেন গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী যুবলীগ নেতা শেখ নুর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সদর থানার এসআই ধ্রুবেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি গোসাইপুর এলাকার মৃত শেখ আব্দুর রহমানের পুত্র। প্রথমে তিনি জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ক্ষমতায় এলে যুবলীগে যোগ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, শেখ নুর হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি হবিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর আলম বলেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ তাকে বৈষম্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com