শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে র‌্যাব

  • আপডেট টাইম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থেকে সাড়ে ২৯ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাদারগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুর্শেদ কামাল (৩৫)। তিনি মাধবপুর থানাধীন মাদারগড়া এলাকার হরমুজ আলীর ছেলে।
র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মাধবপুর থানাধীন মাদারগড়া গ্রামস্থ মুর্শেদ কামালের ঘরের ভেতরে অভিযান পরিচালনা করে খাটের নিচ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিন ও খাকী রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৯ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com