বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

‘হবিগঞ্জের মুখ’ পত্রিকার ডিক্লারেশন বাতিল

  • আপডেট টাইম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের স্থানীয় দৈনিক ‘হবিগঞ্জের মুখ’ পত্রিকার ডিকারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসনাত আরেফীন বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, গত ১৫ ডিসেম্বর দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার প্রথম পাতায় পলাতক আওয়ামী লীগ নেতা আবু জাহিরের একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান। বিবৃতিটি প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার পরপরই জেলা প্রশাসন পত্রিকা কর্তৃপক্ষকে তিন দিনের মধ্যে ব্যাখ্যা ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। তবে প্রকাশিত বিবৃতিটি জুলাই আন্দোলনের পরিপন্থী হওয়ায়, নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এবং পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকার ডিকারেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসনাত আরেফীন বলেন, একাধিক হত্যা মামলার পলাতক আসামির বিবৃতি প্রকাশ করা জুলাই আন্দোলনের চেতনার পরিপš’ী। পাশাপাশি পত্রিকা সংশ্লিষ্টদের দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য না হওয়ায় এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় হবিগঞ্জের মুখ পত্রিকার ডিকারেশন বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com