স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, আজ তিনি সমগ্র বাংলাদেশের নেত্রীতে পরিণত হয়েছে। দেশের এই সংকট মূর্হূতে মহান রাব্বুল আলামিন যেন প্রিয় নেত্রীকে সুস্থ্যতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন সেই দোয়া করি। তিনি ১৯৯১ সালে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ২৫ বিঘা পর্যন্ত কৃষকের খাজনা ৫ হাজার টাকা কৃষি ঋন মওকুফ করেছিলেন। মেয়েদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি করেছিলেন, দেশের সূর্য্য সন্তানদের যথাযথ সম্মান করে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় গঠন করেছিলেন। বয়স্ক, বিধ্বা, প্রতিবন্ধি ভাতা তিনিই প্রথম চালু করেছিলেন। তিনি আরও বলেন- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ধানের শীষের কান্ডরী হিসাবে এস. এম. ফয়সল ভাইকে মনোনীত করেছেন। কারন অতীতে তিনি জনসাধারণ থেকে বিচ্ছিন হয়নি। মাধবপুর-চুনারুঘাট উপজেলার গণ মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সরকারি কোন দায়িত্বে না থেকেও শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করিয়েছেন। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মানুষের ঘরে ঘরে ফয়সল ভাইয়ের সালাম পৌছে দিতে হবে। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন হবে। গতকাল বুধবার হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর আসনে বিএনপির মনোনীত প্রাথী এস.এম ফয়সলের পক্ষে মাধবপুর উপজেলার বহরা এবং চৌমুহনী ইউনিয়নের চেঙ্গাবাজারে স্থানীয় বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুর রহমান বহরা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মিয়া, এড. ইয়াকুব খাঁন, আবু তাহের, মিনু মিয়া, সফু মিয়া, আব্দল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, ছাত্রদল নেতা হামিদুর রহমান প্রমুখ।