বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লোকড়া ইউনিয়নে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ আওয়ামীলীগ লুটপাট করে দেশের অর্থনীতি ফোকলা করে দিয়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ লুটপাট করে দেশের অর্থনীতি ফোকলা করে দিয়েছে। রাষ্ট্রের অর্থ চুরি করে ফ্যাসিষ্ট শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে। আওয়ামীলীগ দুষ্টামি করেছে, কিন্তু আমরা দুষ্টামি করি নাই। এর মানে এই নয়, অন্যায় যারা করেছে, যারা অন্যের সম্পদ লুট করেছে, যাদের দ্বারা এলাকার শান্তি বিনষ্ট হয়েছে, আজ হোক কাল হোক দেশের প্রচালিত আইন অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি গতকাল সোমবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভার শুরুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, সহ-সভাপতি আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস মানিক, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ। সভার শুরুতেই দোয়া পরিচালনা করেন হাফেজ আবু ইউসুফ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com