মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আওয়ামীলীগ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকিয়েছে -জিকে গউছ

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকিয়েছে। উন্নয়নের নামে জনগণের সম্পদ চুরি করেছে। আওয়ামীলীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি, বিএনপি ক্ষমতায় আসলে ২ বছরে সেই উন্নয়ন করে প্রমাণ করব, আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না। বিএনপি জনগণকে ভালবাসে, সে জন্যই বিএনপি কোনো দিন জনগণকে ফেলে যায়নি। বিএনপির রাজনীতি হচ্ছে জনগণকে নিয়ে।
তিনি গতকাল রবিবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভার শুরুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সভায় জি কে গউছ বলেন- বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া বার বার কারাবরণ করেছেন। কিন্তু কোনো অন্যায়ের কাছে খালেদা জিয়া মাথা নত করেননি। এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনৈতিক বৈশিষ্ট। খালেদা জিয়া দেশকে ভালবাসেন, দেশের মানুষকে ভালবাসেন। তাই অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনা করে সারাদেশের মানুষ দোয়া করছেন, চোখের পানি ফেলে আল্লাহকে ডাকছেন। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এটাই আমাদের বিশ্বাস।
তিনি বলেন- ১৭টি বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেননি। ২০০৮ সালে একটি ষড়যন্ত্রমুলক নির্বাচন হয়েছিল, ২০১৪ সালে বিনাভোটে এমপিরা নির্বাচিত, ২০১৮ সালে দিনের ভোট আগের রাতেই শেষ, ২০২৪ সালে আমি ডামি পাতানো নির্বাচন। জীবনের অর্ধেক সময় চলে গেছে কিন্তু দেশের তরুণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেনি। গত ১৭ বছরে প্রায় ৩ কোটি নতুন ভোটার ব্যালটে সীল দিতে পারেনি, ভোট সেন্টারে যেতে পারেনি। এর জন্য দায়ী ফ্যাসিষ্ট শেখ হাসিনা এবং আওয়ামীলীগ।
জি কে গউছ বলেন- আওয়ামীলীগ মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতো, মানুষকে ধোকা দিতো। কিন্তু মানুষের ভালবাসা পাওয়ার জন্য যে কাজ করার দরকার ছিল তা আওয়ামীলীগ করেনি। সে জন্যই আওয়ামীলীগ ছিল জনবিচ্ছিন্ন, আওয়ামীলীগ জনগণকে ভয় পেতো। সে জন্যই আওয়ামীলীগ মানুষকে গোপন ব্যালটে ভোট দেয়ার সুযোগ দেয়নি।
সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং রাজু হোসেন ও আরাফাত আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক এমরান, বিএনপি নেতা মিজান উদ্দিন আহমেদ মোহন, সাইফুল ইসলাম, সেলিম আহমেদ, লুৎফুর রহমান লুতু, শাহ আলম মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com