সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত কিতাব আলী আটক নবীগঞ্জে দ্রুতগামী পিকআপ চাপায় প্রাণ গেলো সিএনজি চালক মিন্টুর “হবিগঞ্জে সাংবাদিকতার ৫৭ বছর” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল চোলাই মদ উদ্ধার ॥ আটক ২ কোনো দুর্নীতি খালেদা জিয়াকে স্পর্শ করতে পারেনি-জিকে গউছ তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে-সৈয়দ ফয়সল নবীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ডিস্ট্রিবিউটরকে জরিমানা শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তুতি সভা বানিয়াচঙ্গ উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুনের কারাদন্ড হবিগঞ্জ-২ আসনে নির্বাচনী আচরণ বিধি মানার নির্দেশনা জারি

আজ ৮ ডিসেম্বর আজমিরীগঞ্জ মুক্ত দিবস

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজ ৮ ডিসেম্বর আজমিরীগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্ত হয়েছিল তৎকালীন ভাটি বাংলার রাজধানী খ্যাত হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা। মুক্তিযোদ্ধের বিরত্বগাথা দিনগুলোর মধ্যে একটি দিন হল আজমিরীগঞ্জ মুক্ত দিবস। সেদিন পূর্বাকাশে সূর্যদয়ের সাথে সাথেই মেঘনা রিভার ফোর্সের কোম্পানী কমান্ডার, ভারতের ঢালু ক্যাম্পের ১১নং সেক্টরের ট্রেনিং ইনচার্জ কমান্ডার ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বে ৭ঘন্টা সম্মুখযুদ্ধ শেষে পাকসেনা, রাজাকার, আলবদরদের হটিয়ে মুক্ত করেন তৎকালিন ভাটি বাংলার রাজধানী খ্যাত আজমিরীগঞ্জ থানা সদর। যুদ্ধের পর আজমিরীগঞ্জ উপজেলা সদরে পাকসেনা, পুলিশ, আলবদর-রাজাকারদের বিতারিত করে বীরযোদ্ধাদের মুহমুহ গুলি ও জয় বাংলা শ্লোগানের মাধ্যমে বীরদর্পে এগিয়ে আসে কয়েক হাজার মুক্তিকামী জনতা। ফুলের মালা গলায় দিয়ে বরন করে যুদ্ধকালীন গেরিলা কমান্ডার সাবেক সেনা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বাধিন বীর মুক্তিযোদ্ধাদের। এসময় আজমিরীগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের প্রতিষ্ঠাতা কমান্ডার ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বে ঐতিহাসিক গরুরহাট ময়দান ও থানা কম্পাউন্ডে উত্তোলন করা হয় কাঙ্খিত সেই বাংলাদেশের লাল সবুজের রক্তিম পতাকা। এসময় এফ আর চৌধুরীর সহযোদ্ধা অন্যান্যদের মধ্যে ছিলেন তৈয়বুর রহমান খান বাচ্চু, বৃটিশ সেনাবাহিনী সদস্য নুর ইসলাম মুন্সি, নেত্রকোণার সারফান আলী, আব্দুর রাজ্জাক মিয়া, আক্কাছ মিয়া, মর্তুজ আলী, সালাহউদ্দিন মিয়া, সিরাজ মিয়া, আক্কেল আলী, নঈম উল্লাহ আশরাফ উদ্দিন তারা মিয়া শিকদারসহ শতাধিকসহযোদ্ধা। এসময় দাসপার্টির সেকেন্ড ইন কমান্ড মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আব্দুর রশিদ, কাজল চৌধুরী, ও বানিয়াচঙ্গের মোহাম্মদ আলী মমিন এসে মিলিত হন। পরে হাজারো জনতার আনন্দে উদ্বেলিত ভালবাসায় শিক্ত হয়ে কমান্ডার মোঃ ফজলুর রহমান চৌধুরী আবেগ জড়িত বজ্রকন্ঠে স্বাধীনতা পাওয়া এবং চাওয়ার উদ্দেশ্য বর্ণনা করেন। শুধু আজমিরীগঞ্জ থানাই নয় ফজলুর রহমান চৌধুরীর অকুতোভয় দুঃসাহসীকতায় বলিষ্ট নেতৃত্বে পাকহানাদার আলবদর রাজাকারদের হটিয়ে ভাটির হাওরাঞ্চল তথা তৎকালিন হবিগঞ্জ মহকুমার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ মহকুমার ইটনা, মিঠামন, অষ্টগ্রাম, নিখলি, নেত্রকোণা জেলার তৎকালিন আটপাড়া, কলমাকান্দা, সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর থানা সম্মুখ সমরে জীবন বাজি রেখে যুদ্ধ করে মুক্ত করেন এবং শত সহস্র রাজাকার, আলবদর, আলশামস, পাকসেনা, পুলিশ মিলিশিয়া আত্মসমর্পন করে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান চৌধুরী মুক্তিযুদ্ধে শুধু বিশেষ অবদানই নয়, ভাটি অঞ্চলের শিক্ষা প্রসারের লক্ষ্যে সৌলরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, উপজেলা সদরে এবিসি উচ্চ বিদ্যালয়ে দুই যোগ গভর্ণিং বডির সভাপতির দায়িত্ব পালনকালে এবিসি উচ্চ বিদ্যালয়কে পাইলট উচ্চ বিদ্যালয়ে রূপান্তরসহ সরকারী উচ্চ বিদ্যালয়ে উন্নীত করণ, আজমিরীগঞ্জ উপজেলা সদরে কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা, আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়ক বাস্তবায়ন কমিটির সভাপতি, আজমিরীগঞ্জ উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি তথা জেলার সহ-সভাপতির দায়িত্ব পালনসহ অনুন্নত আজমিরীগঞ্জ সড়ক যোগাযোগ, আইনশৃংখলার উন্নয়নে বিচার শালিসসহ আর্তমানবতার কল্যাণে দলমত নির্বিশেষে সর্বমহলে শ্রদ্ধার প্রাত্র হিসেবে আজও স্মরণিয় হয়ে আছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com