মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ২নং ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ করেছে যুবদল। গতকাল রাতে নবীগঞ্জ শহরের ২নং ওয়ার্ডে ওসমানী রোড সড়কে দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল এর পরিচালনায় দোয়া মাহফিল ও কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোশাহিদ আলম মুরাদ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব, নবীগঞ্জ উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক রায়েছ আহমেদ চৌধুরী, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুবায়ের আহমেদ সুমন, যুগ্ম আহবায়ক ডালিম আহমেদ চৌধুরী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, যুগ্ম আহবায়ক লিটন মিয়া, পৌর কৃষকদলের সদস্য সচিব সুমন রানা, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল আহমেদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া, নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সহসভাপতি মোঃ আলাল মিয়া, যুবদল নেতা রাজ আহমেদ, তারেক আহমেদ, জুবেল চৌধুরী, মাহবুব আবেদীন মোহন, নাঈম ইসলাম, সেলিম চৌধুরী, রুবেল মিয়া, কাউছার আহমেদ, মূসা মিয়া, সজীব মিয়া, সালেহ আহমদ, আল আলমিন, আলমগীর খান, ফুল মিয়া, সাবের মিয়া, নাজু মিয়া, শাকিল আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, আনোয়ার হোসেন, সবুর মিয়া, সুজন মিয়া, সেলিম মিয়া, আব্দুল্লা প্রমুখ। দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ এর শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আলহাজ্ব জি কে গউছ এর সুস্বাস্থ্য কামনা কর দোয়া পরিচালনা করেন রাকিব আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com