সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সরকারি বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র ইনক-এর অভিষেক ও থ্যাংক্স গিভিং অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিউইয়র্কে প্রবাসী বৃন্দাবন কলেজ পরিবারের উদ্যোগে সরকারি বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র ইনক-এর অভিষেক ও থ্যাংক্সগিভিং অনুষ্ঠান উৎসবপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গত রবিবার জ্যাকসন হাইটসের সানাই কমিউনিটি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রবাসী প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের শুরুতে ছিল বাংলাদেশী ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন। সদস্য সচিব এড. রহিম শেখের সঞ্চালনায় এবং বিদায়ী সভাপতি জায়েদুল মোহিত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক দেওয়ান মুতাচ্ছির মঞ্জু ও সমন্বয়কারী মোঃ আব্দুল ওয়াহেদ। এরপরই বিদায়ী সাধারণ সম্পাদক সুকান্ত দাশ হরে তার বিদায়ী বক্তব্যে গত দুই বছরের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর নবগঠিত কমিটির আনুষ্ঠানিক অভিষেক পর্ব শুরু হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিকে শপথ গ্রহণ করান প্রধান নির্বাচন কমিশনার ইব্রাহিম খলিল বার ভূঁইয়া। শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মোঃ শফি উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক সোহাগ আফছার। সভাপতির বক্তব্যে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে দায়িত্বশীলতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পদধারীরা দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হওয়ার পাশাপাশি প্রবাসে বৃন্দাবন কলেজের বন্ধন আরো দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন কমিটিকে স্বাগত জানান অপর দুই নির্বাচন কমিশনার ফজলুর রহমান চৌধুরী ও আবু সাঈদ চৌধুরী কুটি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সংগঠনের কার্যকরী কমিটির নবনির্বাচিত সভাপতি মন্ডলীর সদস্য আশুপ্তা খানম রাখি, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ ফখরুল আবেদীন মাসুম, সম্মানিত সদস্য এম ফয়সল আহমেদ, প্রাক্তন সভাপতি এম আলমগীর মিয়া, সম্মানিত সভাপতি মন্ডলীর সদস্য মিয়া মোঃ আকছির। যাদের উপস্থিতিতে ছিল অনুষ্ঠানের প্রাণবন্ত ও আলোকিত করেছিল তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের হবিগঞ্জের গর্ব এটর্নি মঈন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুখন হাকিম, উপদেষ্টা মোজাহিদ আনসারি, উপদেষ্টা এড. নাসির উদ্দিন, উপদেষ্টা নারায়ণ দেবরায়, উপদেষ্টা জাকির হোসেন চৌধুরী অসীম, ছাত্রনেতা আব্দুল মুকিত, বাংলাদেশ সোসাইটির সাবেক উপদেষ্টা ওয়াছি চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, ডাঃ জালাল উদ্দিন, আব্দুল মোমেন প্রমূখ। পরবর্তীতে থ্যাংক্সগিভিং সেশনে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রাক্তন বৃন্দাবন কলেজ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশের বিভিন্ন অভিজ্ঞতা ও বার্তা শেয়ার করেন। বক্তারা প্রবাসে থেকেও শিকড়ের টানে কলেজকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, সংগীত এবং সুধী সমাবেশে বক্তব্য ছিল সন্ধ্যাব্যাপী আয়োজনের প্রধান আকর্ষণ। উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এই আয়োজন প্রবাসীদের মধ্যে এক অনন্য বন্ধন তৈরি করেছে এবং কলেজের সুনাম বিশে^ তুলে ধরতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়- ভবিষ্যতে বৃন্দাবন কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে আরো বৃহৎ পরিসরে কর্মসূচি হাতে নেওয়া হবে।
উষ্ণতা, প্রীতি, ঐক্য ও কৃতজ্ঞতার আবহে সফলভাবে শেষ হয় সরকারি বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র ইনক-এর অভিষেক ও থ্যাংক্সগিভিং অনুষ্ঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com