সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

প্যারালো মুক্তি নিয়ে বাবার জানাযায় অংশ গ্রহন করলেন ইউপি সদস্য সাস্ত মিয়া

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার কালনী গ্রামের বাসিন্দা হাজী আব্দুর রাজ্জাক চৌধুরী ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার সকাল ৮টার ২৫ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, মরহুম আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় তিনি কালনী গ্রামের কাজী দিপু হত্যা মামলার আসামী হয়ে দীর্ঘদিন কারা বরণ করেছেন। তিনি সদ্য জামিনে মুক্তি পান। গতকাল বাদ আছর মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। এদিকে বাবার জানাজার নামাজে অংশ গ্রহন করার জন্য কারাগার ৪ ঘন্টার প্যারালো মুক্তি নিয়ে পুলিশ প্রহড়ায় বাড়িতে আসেন বর্তমান মেম্বার লুৎফুর রহমান শাস্ত। জানাযা পূর্বে তিনি তার বাবার কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি তার বাবার জন্য সকলের নিকট দোয়া চান। এছাড়াও জানাযার নামাজে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট সেলিম আহমেদ, হাফেজ মাওলানা আব্দুর রহমান সেলিম, মরহুমের নাতি নুরুজ্জামানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য মরহুম আব্দুর রাজ্জাক রিচি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৩ বার মেম্বার নির্বাচিত হয়ে ১৯ বছর দায়িত্ব পালন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com