শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

হবিগঞ্জ-৪ আসনে লড়াই হবে ত্রিমুখী

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। তার স্থলে নির্বাচন করবেন রাজনীতিতে অতি নতুন মুখ সাংবাদিক অলিউল্লাহ নোমান।
সোমবার সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। এ সময় মাওলানা মুখলিছুর রহমান বলেন, চুনারুঘাট ও মাধবপুরের জামায়াতের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ-৪ আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অক্লান্ত সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি। কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছে। হবিগঞ্জ-৪ সংসদীয় আসনে জামাতের হয়ে অলি উল্লাহ নোমান লড়তে যাচ্ছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা, পরিচিত মুখ, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল ও সাধারণ মানুষের কাছে অতি পরিচিত ইসলামী বক্তা মাওলানা গিয়াস উদ্দিন আত তাহিরীর সাথে। তাহিরী এ আসনে নতুন হলেও তিনি ইসলামি বক্তা হিসেবে খুবই জনপ্রিয় এক চরিত্র। অলি উল্লাহ নোমান এলাকায় নতুন মুখ। উনাকে সাংবাদিক মহল ছাড়া তেমন কেউ চিনেন না এলাকায়।
চুনারুঘাট-মাধবপুর নিয়ে গঠিত হবিগঞ্জ -৪ সংসদীয় আসনে চা বাগান রয়েছে ২৬ টি। বাগানের ৯৮ শতাংশ ভোটার নৌকার সমর্থক। আসন্ন নির্বাচন নিয়ে তাদের মাঝে কোন আগ্রহ নেই। নেই উৎসাহ। তারা নিরব। এ আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ১০ হাজার ৭২০ জন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com