বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত সোমবার রাত প্রায় ৭টার দিকে চুনারুঘাট ইউনিয়নের শ্রীকুঠা বাজারস্থ মেসার্স জননী ফার্মেসীর সামনের সড়কে গাড়ি আটকিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারবৃতরা হলেন, সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার আশিগর গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে মো: শাহিন (২২) ও সুনামগঞ্জ সদর উপজেলার জগজীবনপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে গুলজার আহমেদ (২৫)।
র‌্যাব সূত্রে জানা গেছে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেট কারে করে গাঁজা নিয়ে নতুন ব্রিজের দিকে আসছিল। গোপন খবর পেয়ে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল চুনারঘাট ইউনিয়নের শ্রীকুঠা বাজারস্থ মেসার্স জননী ফার্মেসীর সামনের সড়কে চেকপোষ্ট স্থাপন করে। রাত প্রায় ৭টার দিকে কারটি চেকপোষ্টোরে কাছে এলে থামানোর সিগন্যাল দেয় চেকপোষ্টে দায়িত্বপালনকারী র‌্যাব সদস্যরা। সিগন্যাল পেয়ে কারটি থামিয়ে ৩ মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এ সময় উল্লেখিত ২ জনকে গ্রেপ্তার করা হয় এবং একজন পালিয়ে যায়।
পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশি করে ব্যাকডালার ভিতরে মালামাল রাখার জায়গায় ০৫টি প্যাকেট খাকি রংয়ের স্কসটেপ দ্বারা প্যাচাঁনো নীল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।
পরবর্তী গ্রেপ্তারকৃত দুইজন ও পলাতকে পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com