শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

নবীগঞ্জে তিন স’মিলকে ২৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট সূত্র জানায়, শিবগঞ্জ বাজারের ইব্রাহিম স’মিল, রসুলগঞ্জ বাজারের মায়ীদ চৌধুরী স’মিল এবং পূর্ব তিমিরপুর এলাকার সাম্মী সামিরা স’মিল করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর ধারা ৭ ও ৮ লঙ্ঘন করায় এই জরিমানার মুখে পড়ে। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশনে সহায়তা করেন শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, বনজ সম্পদ সংরক্ষণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com