বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মিলাদ ও দোয়া মাহফিলে জি কে গউছ খালেদা জিয়ার উপস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে জাতির বেশি প্রয়োজন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশের বর্তমান ক্লন্তিকালে খালেদা জিয়ার উপস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে জাতির বেশি প্রয়োজন। কারণ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য প্রতীক। মানুষের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও ভোটের মর্যাদা নিশ্চিত করতে তাঁর দৃঢ় অবস্থান জাতি আজ শ্রদ্ধাভরে স্বরণ করছে। আমরা যখন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের সফল সমাপ্তির খুব কাছে এসে দাঁড়িয়েছি, তখন তাঁর দেশ পরিচালনার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব জাতিকে সাহস যোগায়, শক্তি যোগায়। তিনি গতকাল সোমবার বাদ মাগরিব শহরের শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো’র রূহের মাগফেরাত ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, এম জি মোহিত, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, সহ-সভাপতি আজম উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সামছু মিয়া, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের আহবায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা জাসাসের আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, এডভোকেট আবুল ফজল প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com