বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ নাহিজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ নাহিজকে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
গতকাল সোমবার রাত ৯ টায় ঘাটিয়া বাজারস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের সাধারণ সভায় তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এম ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক সজল রায়, প্রচার সম্পাদক বাদল রায় প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ নাহিজকে সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত করা হয়। ইতিপূর্বে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ফরিদ আহমেদ রাজু দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তিনি স্বেচ্ছায় সংগঠনের দায়িত্ব থেকে অবসর গ্রহন করেন। উল্লেখ্য মোহাম্মদ নাহিজ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও ফের্রুয়ারি থেকে বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com