মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্যালেস রিসোর্ট কর্মী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় জামাল মিয়া নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের গোলগাঁও গ্রামের ছালিক মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল মিয়া (৩০) পুটিজুরী ইউনিয়নে অবস্থিত পাঁচ তারকা হোটেল ‘দ্যা প্যালেস রিসোর্ট’-এ চাকুরী করেন। প্রতিদিন তিনি মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে আসা-যাওয়া করে থাকেন।
গতকাল সোমবার (১ লা ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে রওনা হয়ে পুটিজুরী বাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দ্যা প্যাালেসের রাস্তার নামার সময় একটি যাত্রীবাহী বাস তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুছড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে প্রথমে বাহুবল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থার ওই দিন বিকাল ৪টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি সাড়ে তিন বছর বয়সী এক কন্যা, স্ত্রীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় ডুবাঐ ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com