বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে গরুসহ জনতার হাতে ৩ চোর আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুরি করে পালানোর সময় জনতার হাতে তিন চোর আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়। তাদের কাছে আরও কয়েকটি চুরি করা গরু থাকতে পারে বলে তথ্য পাওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বাররা উদ্ধার কাজে সহযোগিতা করছেন। গতকাল সোমবার (১ ডিসেম্বর) সকালে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজারে গরুসহ তিন চোরকে আটক করে জনতা। জানা যায়, দীর্ঘদিন ধরে চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা ও চা-বাগান এলাকায় নিরীহ চা-শ্রমিকদের গরু চুরি হয়ে যাচ্ছে। গতকাল সোমবার সকালে স্থানীয় জারুলিয়া বাজারে সন্দেহ হলে জনতা তিন চোরকে ধাওয়া করে। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মৃত মামদ আলীর পুত্র দুলাল মিয়া (৪০), একই গ্রামের জাবরু মিয়ার পুত্র রফিক ওরফে ফারুক এবং কবিলাশপুর গ্রামের জমরুদ মিয়ার পুত্র আফজল মিয়া (৩৬) কে আটক করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী তিন চোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com