মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে মিলাদ মাহফিলে জি কে গউছ খাবারে বিষ মিশিয়ে খালেদা জিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা ধংস করেছে হাসিনা

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ¦ জি কে গউছ বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এ পরিণতির জন্য এককভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী। খালেদা জিয়াকে জনগণ থেকে আলাদা করার জন্য তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে গায়েবি অভিযোগে শেখ হাসিনা অভিযুক্ত করে কারাগারে বন্দি করেছিল। সেখানে আটক রেখেই তার আজকের এ পরিস্থিতির মুখোমুখি করে দিয়েছে শেখ হাসিনা। বিনা চিকিৎসায় তিনি দীর্ঘ সময় কারাগারে বন্দি ছিলেন। সেখানে শেখ হাসিনা নিজের প্রশাসনকে কাজে লাগিয়ে অত্যন্ত সুকৌশলে খাবারের সাথে বিষ মিশিয়ে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধংস করে দিয়েছে। স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করার চিরস্থায়ী বন্দোবস্ত করে গিয়েছে। আমরা মনে করি মহান আল্লাহ্ পৃথিবী সৃষ্টি করেছেন। সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আল্লাহ্কে ফাঁকি দেয়ার কোন সুযোগ নেই। আমরা আজ মনে করেছি দোয়ার কোন বিকল্প নেই। তাই সারা দেশের কোটি কোটি মানুষ মন উজার করে মহান আল্লাহ্’র দয়ার আশায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। আমরা বিশ^াস করি নিশ^য়ই আল্লাহ্ কোন না কোন বান্দার দোয়া কবুল করবেন। খালেদা জিয়াকে আল্লাহ্ নেক হায়াত দিয়ে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেবেন।
গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগরে ইসলামিয়া এতিমখানায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে জি কে গউছ এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদ গোলাম মাহবুব প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com