বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী দল (বি.এন.পি) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ শহরের চান মিয়া টাউন মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ আহমুদুর রহমান আবদাল, জেলা বি.এন.পি’র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ কামাল উদ্দিন সেলিম, বি.এন.পি নেতা এস. এম.সোহাগ, মোহাম্মদ আলী মুছা, হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবি সাঈদ চৌধুরী, হবিগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন খান, জাতীয়তাবাদী ছাত্রদলের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা ছাএদলের সাবেক সহ সভাপতি কামরুল ইসলাম, হবিগঞ্জ জেলা কৃষকদল নেতা আব্দুস সামাদ আজাদ সুমন, জেলা কৃষকদলের সদস্য হুমায়ুন আহমেদ সুমন, বুরহান তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব রানা, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর ইসলাম, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন, হবিগঞ্জ সদর থানা উপজেলার যুগ্ম আহবায়ক এসানুল হক মাহি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল আলম, সাবেক পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব সৌরভ আহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com