সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বিএনপির ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিরামহীন কাজ করছেন মুরাদ

  • আপডেট টাইম শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ বাহুবল) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির ৩১ দফা (ম্যান টু ম্যান) পৌঁছে দিচ্ছেন। ধানের শীষে ভোট চেয়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া চাচ্ছেন ভোটারদের কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ এর সালাম পৌঁছে দিচ্ছেন নানা শ্রেণীপেশার মানুষের কাছে। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত (নবীগঞ্জ বাহুবলের) বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার, গ্রাম-গঞ্জে, চায়ের স্টলে, বিরামহীনভাবে ৩১ দফা পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। গত ২৭ নভেম্বর ৩১ দফা প্রচারণায় বাহুবল বাজার ও হামিদনগরে ধানের শীষের ম্যান টু ম্যান প্রচারে উপস্থিত ছিলেন, বাহুবল বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক, বাহুবল উপজেলা বিএনপির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক ও বাহুবল উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইমাম উদ্দিন সরকার, বাহুবল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাহুবল সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামাউন কবির চৌধুরী, বাহুবল ৩ নং ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ দুলাল আহমেদ, বাহুবল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ জাকারিয়া আহমেদ, নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, নবীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, নবীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া, নবীগঞ্জ উপজেলা যুবদল নেতা বশর মিয়া, আবুল কালাম, যুবদল নেতা সেলু আহমেদ, সুহেদ মিয়া, মাহবুব আবেদীন মোহন, শাহিন মিয়া,মূসা মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া, পৌর জাসাসের সাবেক সিনিয়র সহসভাপতি সাবের মিয়া, আলামিন আহমেদ প্রমুখ। যুব এবং তরুণের বিশাল সমর্থনের পছন্দের তালিকায় মোশাহিদ আলম মুরাদের নাম। রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ক্লিন ইমেজ, শিক্ষাগত যোগ্যতায় মন জয় করে নিয়েছেন যুব সমাজের বিশাল অংশের।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com